মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক দর পতনের শীর্ষে পাওয়ার গ্রিড

পুঁজিবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১৯ জানুয়ারি-২৩ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় স্থান নিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২১ দশমিক ৪৬ শতাংশ। শেয়রের সমাপনি দর ছিল ৩১ টাকা ১০ পয়সা আগের সপ্তাহে যা ছিল ৩৯.৬০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে শেয়রের সমাপনি দর ছিল ১৬ টাকা ২০ পয়সা আগের সপ্তাহে যা ছিল ১৮ টাকা ৮০ পয়সা।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনেইউক যজ্ঞেশ্বরের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮১ টাকা ৪০ পয়সা। সপ্তাহ শেষে শেয়ার দর ছিল ৬২৪ টাকা ২০ পয়সা আগের সপ্তাহে যা ছিল ৭০৫ টাকা ৬০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওইমেক্স ইলেকট্রোডের ১০ দশমিক ৪৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯ দশমিক ৫৫ শতাংশ, রিলাইন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৪৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৪২ শতাংশ, সি অ্যন্ড এ টেক্সটাইলের ৮ দশমিক ৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৬ দশমিক ২৫ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২২ শতাংশ শেয়ার দর কমেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ