মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে ওআইমেক্স ইলেকট্রোডস

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে ২০৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে ওআইমেক্স ইলেকট্রোডস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২.৮ টাকা বা ৯ দশমিক ৩০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৭.১ টাকা থেকে ৩১.১ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৩০.৪ টাকা এবং সমাপনি দর ২৭.৩ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৩০.১ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৮.৬ টাকা থেকে ৩৪.৮ টাকার মধ্যে।

দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে .২ টাকা বা ৫ দশমিক ৫৬ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৩.৪ টাকা থেকে ৩.৭ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৩.৬ টাকা আজকের ওপেনিং দর ছিল ৩.৭ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৩.৪ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩ টাকা থেকে ১৩.১ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা এডিএন টেলিকম লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ৫ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ১৮ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ৯৯.১ টাকা থেকে ১১০.৯ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ১১০.১ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১০৯.১ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১০৪.৪ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭৭.৮ টাকা থেকে ১৫১.৮ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- ন্যাশনাল টিউবস লিমিটেডর ৮৮.৩ টাকা, রানার অটোমোবাইলস পিএলসির ২৯.৭ টাকা, ভ্যানগার্ড এ এম এল রূপালি ব্যাংক ব্যালান্সড ফান্ডের ৪.৬ টাকা, ইফাদ অটোস পিএলসির ২১ টাকা, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫.৭ টাকা, ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ১১১.২ টাকা, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির ১২১.৩ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ