মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে (২০ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে ২৪৮ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২.৫ টাকা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৫ টাকা থেকে ২৭.৫ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ২৫ টাকা এবং সমাপনি দর ২৭.৫০ টাকা যা আগের কার্যদিবসে ছিল ২৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১২.৩০ টাকা থেকে ৩৬.১০ টাকার মধ্যে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রানার অটমোবাইল পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২.৭টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ২৭.৩ টাকা থেকে ২৯.৮ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২৭.১০ টাকা আজকের ওপেনিং দর ছিল ২৭.৯০ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৯.৮০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৮.৮০ টাকা থেকে ৪৩.৬০ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা জেএমআই হসপিটালের আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ৪.৮ টাকা বা ৯ দশমিক ৭২ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৪৮ টাকা থেকে ৫৩.২ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৪৮.৪০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪৮ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৫৩.২০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪৩ টাকা থেকে ৭৯.৫০ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮১ টাকা, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের ২২.২ টাকা, ফাইন ফুডস লিমিটেডের ২১৩.২ টাকা, সোঁনারগাও টেক্সটাইল লিমিটেডের ৩২.৫ টাকা, কোহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৭৩.৯ টাকা, কনফিডেন্স সিমেন্ট পিএলসির ৫৬.৮ টাকা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩১.৪ টাকা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ