মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

দরবৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে (১৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৭২ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৯.৩ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৯৪.১০ টাকা থেকে ১০২.৬০ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৯৪.৪০ টাকা এবং সমাপনি দর ১০২.৬০ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৯৩.৩০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭৭.৮০ টাকা থেকে ১৫১.৮০ টাকার মধ্যে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১.৯ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ১৯.৩ টাকা থেকে ২১ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ১৯.১ টাকা আজকের ওপেনিং দর ছিল ১৯.৩ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২১ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১১ টাকা থেকে ৫৩.৯০ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ২ টাকা বা ৯ দশমিক ৫৭ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ২১ টাকা থেকে ২২.৯ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২০.৯ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২১ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২২.৯ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৮ টাকা থেকে ৩৫ টাকার মধ্যে।

রবিবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- কোহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৩৩.৯ টাকা, হাক্কানী পাল্প ও পেপার মিলস লিমিটেডের ৪৭.২ টাকা, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২৯.৩ টাকা, এনভয় টেক্সটাইল লিমিটেডের ৩৯.৬ টাকা, দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩.৩ টাকা, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স লিসিটেডের ৩১.৭ টাকা ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ১২৮.১ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ