মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে পাওয়ার গ্রিড

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে (১৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৬০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৬.৩ টাকা বা ১৫ দশমিক ৯১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩৫.১ টাকা থেকে ৩২.৬ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৩৫.১ টাকা এবং সমাপনি দর ৩৩.৩ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৩৯.৬ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩২.৬ টাকা থেকে ৫৩ টাকার মধ্যে।

দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২.৬ টাকা বা ৯ দশমিক ৪২ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ২৭.৬ টাকা থেকে ২৪.৯ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২৭.৬০ টাকা আজকের ওপেনিং দর ছিল ২৬.৬০ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১২.৩০ টাকা থেকে ৩৬.১০ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ৫১ টাকা বা ৭ দশমিক ২৮ শতাংশ। রবিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৬৫২.৭ টাকা থেকে ৬৯৫ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৭০৫.৬ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৬৬০ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৬৫৪.৬ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৫০০ টাকা থেকে ৮১৯.৯ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯.৩ টাকা, রতনপুর স্টিল রি-রোলিং লিমিটেডের ৯.২ টাকা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৭.৯ টাকা, ফাইন ফুডস লিমিটেডের ১৯৪.৮ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৯ টাকা, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৫ টাকা ও ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৬ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ