শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং


পুঁজিবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সপ্তাহেজুরে কোম্পানির দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭.১০ টাকা গত সপ্তাহে যা ছিল ১৩.৩০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২০.৩০ টাকা। গত সপ্তাহে যা ছিল ১০২.১০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৮৬.৫০ টাকা থেকে ১৮২.৩০ টাকার মধ্যে।

তালিকায় তৃতীয় স্থানে সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ০২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১১.০০ টাকা। গত সপ্তাহে যা ছিল ৯.৪০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭.৫০ টাকা থেকে ৩৫.৬০ টাকার মধ্যে।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–মুন্নু সিরামিকসের ১৬.৭২ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৬.৬৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৯১ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৩.৫৯ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ১১.৫৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১১.৪৩ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০.৫৫ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ