মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফাইন ফুডস

পুঁজিবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ারদর কমেছে ১৮ দশমিক ৬৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০৭.০০ টাকা গত সপ্তাহে যা ছিল ২৫৪.৫০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১১৬.২০ টাকা থেকে ২৭৭.৫০ টাকার মধ্যে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৭.৬০ টাকা গত সপ্তাহে যা ছিল ৩৩.৮০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১২.৩০ টাকা থেকে ৩৬.১০ টাকার মধ্যে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৪৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩.১০ টাকা গত সপ্তাহে যা ছিল ৩.৫০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩ টাকা থেকে ৫.৯ টাকার মধ্যে।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ১০.৬৫ শতাংশ, এসবিএসি ব্যাংকের ১০.২৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ১০.১৯ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯২ শতাংশ, সিএপিএম আইবিবিএলের ৯.৪৭ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৮.৩৩ শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮.১৬ শতাংশ দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ