মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

পদ্মা ইসলামী লাইফের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭০ পয়সা বা ৮ দশমিক ১৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (১৩ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি কোম্পানির মধ্যে ২৪৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, এদিন দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৩১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, এসইএমইল আইবিবিএল শরীয়াহ ফান্ড, পিপলস লিজিং, সিনোবাংলা ফার্মা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ