মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারদর সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৭ শতাংশ। এতে শেয়ারবাজারে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ২৮২টি কোম্পানির শেয়ারদর কমেছে। এ তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের দর কমেছে আগের দিনের তুলনায় ২২ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৬৮ শতাংশ এবং ৬০ পয়সা বা ৭ দশমিক ৫৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বে লিজিং ৭ দশমিক ২৫ শতাংশ, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড ৭ দশমিক ১৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ৬ দশমিক ০৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক ৫ দশমিক ৯০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ