মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্সের শেয়ারদর সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। এতে শেয়ারবাজারে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পনিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ১৬ শতাংশ। আর ৫০ পয়সা বা ৭ দশমিক ৫৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৭ দশমিক ৫২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ৭ দশমিক ২২ শতাংশ, জিএসপি ফাইনান্স ৭ দশমিক ০২ শতাংশ, দা ঢাকা ডাইং ৬ দশমিক ৪৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিস ৫ দশমিক ৩৬ শতাংশ দর বেড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ