মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

সপ্তাহজুড়ে এপিএসসিএল বন্ডের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে সর্বোচ্চ দর পতন হয়েছে এপিএসসিএল বন্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে (০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি) বন্ডটির দর কমেছে ২৫ দশমিক ১৮ শতাংশ। বন্ডটির সমাপনী মূল্য ছিল ৩ হাজার ৬৭ টাকা ৫০ পয়সা। এতে দর পতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সটের শেয়ার দর কমেছে ১০ দশমিক ২৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩ টাকা ৫০ পয়সা এবং তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬৩ টাকা ৯০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮ দশমিক ২৯ শতাংশ, দুলামিয়া কটনের ৮ দশমিক ২৪ শতাংশ, কেয়া কসমেটিকের ৭ দশমিক ৫৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৬ দশমিক ৬৩ শতাংশ দর কমেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ