মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফাইন ফুডস।

পুঁজিবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি) ডিএসইতে ৩৯৮ কোম্পানির মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ফাইন ফুডস লিমিটেডে সপ্তাহজুড়ে ২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৪৪ শতাংশ। এতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১৮ কোটি ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫ দশমিক ১৯ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা রবি অজিয়াটার ৯ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৬৪ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা, খান ব্রাদার্সের ৮ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ