মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

দুলামিয়া কটনের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৭ দশমিক ১১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার (০৮ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২১৪টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন সিরামিকের শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪৭ শতাংশ। আর ৪ দশমিক ২৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল আগ্রনী ব্যাংক মিউচুয়্যাল ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস, ফাইম ইন্স্যুরেন্স, সিঙ্গার বিডি, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুংহাই নিটিং এবং রূপালি ব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ