বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

দরবৃদ্ধির শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। এতে শেয়ারবাজারে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে (০৮ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডে।

সূত্র মতে, দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং পিএলসি। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৬ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের দর বেড়েছে ৫ দশমিক ৮৫ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, এডিএন টেলিকম, অগ্নি সিস্টেম, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আফতাব আটো, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং এসএস স্ট্রিল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ