মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
অভিনেতা সোহেল খান আর নেই স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী আ.লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ছাত্রলীগকর্মী মামুন হত্যা - সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়ানো সুমন গ্রেপ্তার কর্ণফুলীতে সিআর পরোয়ানায় নারী গ্রেপ্তার দীর্ঘ পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত ‘সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সার অব দ্য ইয়ার–এশিয়া’ অ্যাওয়ার্ড জিতলো আইপিডিসি টানা পঞ্চমবার আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স গোল্ড অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
advertisement
বিনোদন

অভিনেতা সোহেল খান আর নেই

ছোট পর্দার অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি। পরে তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। জানা গেছে, সোহেল খান বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। অভিনেতার মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। 

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি লেখেন, ‘অভিনেতা সোহেল খান কিছুক্ষণ আগে শুটিং সেটে অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

অন্যদিকে অভিনেতা শাহরিয়ার নাদিম জয় ফেসবুকে এক পোস্টে অভিনেতগার মৃত্যুর বিষয়টি জানান। পোস্টে জয় জানান ‘নসিব’ নামের একটি সিনেমায় তারা বগুড়ায় একসঙ্গে শুটিং করছিলেন। হঠাৎ অভিনেতা অসুস্থ হয়ে যায়। পোস্টে জয় বলেন,  একসঙ্গে শুটিং করছিলেন তারা। একসঙ্গে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম ‘নসিব’। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত।

জয় আরও বলেন, সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ