বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১১ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ৬৯৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১১ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৭৭১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৪.৪৫ পয়েন্ট কমে ৫১৬৫.১৭ ডিএস-৩০ মূল্য সূচক ১১.৩৫ পয়েন্ট কমে ১৯১৯.৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৯৮ পয়েন্ট কমে ১১৪৮.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, রবি এক্সিয়াটা, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, পূবালী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বিএসসি, সানলাইফ ইন্সুঃ, ইসলামি ব্যাংক ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, রূপালি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., পিএইচপি মি. ফা-১, এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফা., রিলায়েন্স ইন্সুঃ মি. ফা.-১, খান ব্রাদার্স পিপি ও এসআইবিএল ফার্স্ট ইসলামি মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: কেয়া কসমেটিকস, তাক্কাফুল ইন্সুঃ, ফার্স্ট ফাইন্যান্স লিঃ, সাফকো স্পিনিং, নূরানী ডাইয়িং, ভিএএমএল বিডি মি. ফা.-১, জেনারেশন নেক্সট, জাহিন স্পিনিং, প্রাইম লাইফ ইন্সুঃ ও লিগেসী ফুটওয়্যার।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৮০২৫৯৪২৫৩২৫.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ