বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

কোম্পানিসমূহের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে কাজ করছি: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ১ জানুয়ারি, ২০২৫ তারিখে এক্সচেঞ্জসমূহ ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশের উদ্বোধন করা হয়। দুপুর ২টায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর ওয়েবসাইটে উক্ত বিষয়টির উদ্বোধন করেন। এসময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদারসহ কর্মকর্তারা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্ ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়ারুল বাশার আবু তাহের মোহাম্মদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার (১ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন ‘দেশের দুই এক্সচেঞ্জসমূহের ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশ এর কার্যক্রম খুবই ভালো একটি উদ্যোগ। বর্তমানের চতুর্থ শিল্পবিপ¬বের যুগে তথ্য একটা প্রধান চালিকা শক্তি হিসেবে বিদ্যমান। আমরা তথ্যের অবাধ প্রবাহ বৃদ্ধি করে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীসহ সংশি¬ষ্ট সকলের কাছে তথ্যের প্রবাহ বা তথ্যের প্রাপ্তি নিশ্চিতে কাজ করছি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান বলেন, এই উদ্যোগের বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানিসমূহের বিষয়ে আরো বেশি তথ্য পাবেন এবং আরো ভালো বিনিয়োগ পরিকল্পনা করতে সক্ষম হবে। এটি কার্যক্রমের প্রথম ধাপ, পরবর্তীতে এই ক্ষেত্রে আরো উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন। ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশের ক্ষেত্রে শুধু ডিএসই’র ওয়েবসাইটেই লক্ষাধিক নতুন তথ্য দেওয়া হয়েছে বলে ডিএসই’র পক্ষ থেকে জানানো হয়। এক্সচেঞ্জসমূহের পক্ষ থেকে এসময় উলে¬খিত বিষয়ে বিএসইসি’র উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করা হয়।

আগামীতে উক্ত কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা উপকৃত হবেন এবং দেশের পুঁজিবাজারে এটি সুফল বয়ে আনবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিকল্পনায় কাজে আসার পাশাপাশি পুঁজিবাজার বিষয়ক গবেষণা কিংবা রিপোর্টিংয়েও কাজে আসবে। একইসাথে বিএসইসি এবং এক্সচেঞ্জসমূহের বাজার মনিটরিংসহ অন্যান্য কাজেও উক্ত তথ্যাবলি কাজে আসবে। দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে আগামীতেও এধরণের আরো অনেক কার্যক্রম ও উদ্যোগ পরিচালিত হবে বলে উক্ত অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ