বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

এসিআই ফর্মুলেশনসের লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফর্মুলেশনস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ।

গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ ঘোষণা করা হয়। এজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন।

উক্ত সভায় লভ্যাংশ অনুমোদন ছাড়াও সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়।
এসিআই ফর্মুলেশনসের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৮৮ টাকা যা ২০২৩ সালে ছিল ৪.৯৭ টাকা, ২০২২ সালে ছিল ৫.১৪ টাকা, ২০২১ সালে ছিল ৪.৭৪ টাকা ও ২০২০ সালে ছিল ২.০৬ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৬৮.৯৪ টাকা যা ২০২৩ সালে ছিল ৬৪.৫৭ টাকা, ২০২২ সালে ছিল ৬৫.৮৮ টাকা, ২০২১ সালে ছিল ৬৬.৭৭ টাকা ও ২০২০ সালে ছিল ৫৩.৩৮ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ