বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

দুই কোম্পানির এজিএম আগামীকাল

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল অনুষ্ঠিত হবে। কোম্পনিগুলো হলো- এসিআই লিমিটেড ও এসিআই ফর্মুলেশন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এসিআই লিমিটেডের এজিএম আগামীকাল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেওয়া হবে।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ৪০ শতাংশ, ২০২২ সালে নগদ ৫০ শতাংশ ও ৫ শতাংশ স্টক, ২০২১ সালে নগদ ৬৫ শতাংশ ১৫ শতাংশ স্টক, ২০২০ সালে নগদ ৮০ শতাংশ ও ১০ শতাংশ স্টক এবং ২০১৯ সালে ১০০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

তথ্য মতে, এসিআই ফর্মুলেশনসের এজিএম আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ২৫ শতাংশ, ২০২২ সালে নগদ ২৫ শতাংশ, ২০২১ সালে নগদ ৩০ শতাংশ ও ৫ শতাংশ স্টক, ২০২০ সালে নগদ ২০ শতাংশ ও ২০১৯ সালে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ