শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

বারাকা পাওয়ারের ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড এর ১৭তম বার্ষিক সাধারণ সভা কোম্পানীর সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) সন্ধা ০৫:৪৫ ঘটিকায় হোটেল রয়েল মার্ক, সিলেটে এবং অনলাইন প্লাটফর্ম সহ সম্মিলিতভাবে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পর কোম্পানীর সেক্রেটারি সম্মানিত পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মুল পর্ব আরম্ভ করেন।

স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ার লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী উল্লেখ করেন, বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভুমিকা রেখে আসছে। কোম্পানী তার ব্যবসায়ীক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।

বারাকা পাওয়ার লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী তার বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন যে, ২০২৩-২০২৪ অর্থ বছরে কোম্পানীর সম্মিলিত এনএভি ছিল ২২.৬১ টাকা এবং শেয়ার প্রতি আয় সম্মিলিতভাবে দাঁড়িয়েছে ১.১২ টাকা।

১৭তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩.৫০% নগদ লভ্যাংশ সহ অন্যান্য সকল প্রস্তাব অনুমোদিত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ