বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১০ কোটি ৮৩ লক্ষ ৩৬ হাজার ৮৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৭৫ কোটি ৭৬ লাখ ৫১ হাজার ৮২৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১.৪৭ পয়েন্ট কমে ৫১৬৯.৩২ ডিএস-৩০ মূল্য সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে ১৯২৩.০২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৭৮ পয়েন্ট বেড়ে ১১৫৮.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ২১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, বিএসসি, ফাইন ফুডস, যমুনা অয়েল, রবি এক্সিয়াটা, খান ব্রাদার্স পিপি, আইসিবি, জিপিএইচ ইস্পাত, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা. ও রূপালি লাইফ ইন্সুঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গোল্ডেন হারভেস্ট, মুন্নু অ্যাগ্রো, সিম টেক্স, দেশবন্ধু পলিমার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., বিবিএস, সেন্ট্রাল ইন্সুঃ, সোনারগাঁও টেক্সটাইল, মেঘনা সিমেন্ট ও ডেফোডিল কম্পিউটার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ওয়েল্ডিং, ইউনিয়ন ক্যাপিটাল, সাফকো স্পিনিং, আইসিবি, ফার্স্ট ফাইন্যান্স, মেঘনা পেট, আইসিবি এমপ্লয়ী মি.ফা-১ স্কিম-১, নিউ লাইন, এওএল ও পিপলস লিজিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৯১৯৭১০০৫১৮৬.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ