বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

কাট্টালি টেক্সটাইলের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাট্টালি টেক্সটাইল লিমিটেডের লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি জানিয়েছে যে তারা ৩০জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের জন্য সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ বিতরণ করেছে।

কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, ২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকরেীদের জন্য .২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে যা ২০২১ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে দিয়েছে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক ও ২০১৯ সালে ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছ। উল্লেখ্য যে, কোম্পানিটি ২০২২-২৩ সালে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

ডিএসই তথ্য মতে, কোম্পানিটি ১৫০ কোটি মূলধন নিয়ে ২০১৮ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৬ কোটি ৫০ লাখ ৩০ হাজার। কোম্পানিটির মোট শেয়ার ১১ কোটি ৬৩ লাখ ৫ হাজার ২০০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩০.৩২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২০.৯০ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .১৮ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৮.৬০ শতাংশ শেয়ার ।

সর্বশেষ পাওয়া সংবাদ