বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, রিং শাইন টেক্সটাইল লিমিটেড ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

জানা গেছে, তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড।

রিং শাইন টেক্সটাইল লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবি’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৪’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির দীর্ঘমেয়াদে ‘বিবিবি-’ রেটিং হয়েছে। আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-৩’। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১৮ ডিসেম্বর ২০২৪ সালের প্রাসঙ্গিক গুনগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ