শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫
advertisement
শেয়ারবাজার

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এজিএমের সময় পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটির এজিএম ২২ ডিসেম্বর বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে কোম্পানিটির এজিএমের সময় পরিবর্তন আনা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬.১৫ টাকা যা ২০২২ সালে ছিল ১৪.৮০ টাকা, ২০২১ সালে ছিল ৪.৭২ টাকা, ২০২০ সালে ছিল ২.৭২ টাকা ও ২০১৯ সালে ছিল ৩.৬২ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৮৬.৬৭ টাকা যা ২০২২ সালে ছিল ৭২.৫২ টাকা, ২০২১ সালে ছিল ৬০.২৮ টাকা, ২০২০ সালে ছিল ৫৬.০৩ টাকা ও ২০১৯ সালে ছিল ৫৬.৯৫ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ২৫ শতাংশ, ২০২২ সালে নগদ ২০ শতাংশ, ২০২১ সালে নগদ ১২ শতাংশ, ২০২০ সালে নগদ ১০ শতাংশ ও ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ