বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

শেয়ারবাজারে বিশৃঙ্খলার জন্য বিনিয়োগকারীরা দায়ী নয়: অর্থ উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শেয়ারবাজারে বিশৃঙ্খলার জন্য বিনিয়োগকারীরা দায়ী নয়, এর জন্য প্লেয়ার আর রেগুলেটরি অথরিটি দায়ী। এজন্য সচেতনতা বাড়াতে এটা প্রচার করা দরকার।

শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে সিরডাপ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পুঁজিবাজারে দুরাবস্থার জন্য কারসাজিকারীদের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থারও দায় রয়েছে। তথ্য নিয়ে যে অভিযোগ ছিলো, বর্তমানে তথ্যের গুণগতমান আর যথাসময়ে প্রকাশের গুরুত্ব দেয়া হয়েছে। কোনো কারচুপি করা হচ্ছে না।’

তিনি বলেন, আপনারা জেড ক্যাটাগরির শেয়ার কিনছেন, যার কোনো অস্তিত্ব নেই। অথচ এ শেয়ার মহা আনন্দে কিনছেন। এগুলো কয়েক দিন পরই ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার হবে। আবার দেখা যায়, শেয়ার প্রাইস কমে গেলেই আন্দোলন করেন, আমি এর পক্ষে নই।

তিনি আরো বলেন, বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে, তাই যেন প্রকাশ হয়। এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আমাদের ব্যাংকিং ও আর্থিক খাতের মতো পুঁজিবাজারে অবস্থাও একই রকমের।

বিগত ১৫ বছরের তথ্য নিয়ে নানা বিভ্রাট রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, তথ্য লুকানোর চেষ্টা করা হয়েছে। আমরা এগুলো পরিবর্তন ও সংস্কারের চেষ্টা করছি।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আমরা কোনো পাওয়ার দেখাতে আসিনি, একটা দায়িত্ব নিয়ে এসেছি। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করার চেষ্টা করছি। যাতে করে ব্যবসায়ীরা এক স্থান থেকে সব তথ্য পান, তথ্যের জন্য তাদের ১০ জায়গায় দৌঁড়াতে না হয়।

এ সময় সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কারের যে উদ্যোগ নেয়া হয়েছে, ভবিষ্যতে আর্থিক খাতের বিশৃঙ্খলা রোধে তা সহায়ক হবে।’

ব্যাংকিং অ্যালমানাকের বোর্ড অব এডিটরসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ব্যাংকিং অ্যালমানাক’ গ্রন্থের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ।

এ ছাড়া অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে ব্যাংকিং অ্যালমানাকের বোর্ড অব এডিটরসের সম্মানিত সদস্য ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান এবং গ্লোবাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, অ্যালমানাকের প্রকল্প পরিচালক আবদার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ পাওয়া সংবাদ