বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা আগের হিসাব বছরে একই সময় শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ পয়সা এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৬৪ পয়সা।

তথ্য অনুসারে, গত ৫ বছরে কোম্পনিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০২৩ সালে -২.৩৬ টাকা যা ২০২২ সালে ছিল .৩৮ টাকা, ২০২১ সালে ছিল ২.০৩ টাকা, ২০২০ সালে ছিল ৩.৮৩ টাকা ও ২০১৯ সালে ছিল ৩.১৩ টাকা ।

কোম্পানির গত ৫ বছরে শেয়ার প্রতি নিট সস্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৪৩.১৮ টাকা যা ২০২২ সালে ছিল ৪৮.১৮ টাকা, ২০২১ সালে ছিল ৫৭.৭২ টাকা, ২০২০ সালে ছিল ৫১.৮৩ টাকা ও ২০১৯ সালে ছিল ৪৫.৯৭ টাকা।

কোম্পানি ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এছাড়া কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, ২০২২ সালে দিয়েছিল ১০ শতাংশ ও ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পনিটি ৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২১ সালে তালিকাভুক্ত হয়ে বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ১৯০ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ১ লাখ ৬৩ হাজার ২১৬।

সর্বশেষ পাওয়া সংবাদ