শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫
advertisement
শেয়ারবাজার

সায়হাম কটন মিলসের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে উক্ত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

ডিএসই তথ্য অনুসারে, কোম্পানিটি ২০২২ সালে বিনিয়োগকারীদের জন্য নগদ ১১ শতাংশ, ২০২১ সালে নগদ ১০ শতাংশ, ২০১৯ সালে নগদ ১০ শতাংশ, ২০১৮ সালে নগদ ১০ শতাংশ ও ২০১৭ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে । উল্লেখ্য ২০২৩ ও ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

পর্যবেক্ষনে দেখা যায়, ২০১২ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটির মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৭৭ লাখ ৫০ হাজার। রিজার্ভে রয়েছে ৩১১ কোটি ২২ লাখ টাকা । কোম্পানিটির মোট শেয়ার ১৪ কোটি ২৭ লাখ ৭৫ হাজার । এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪২.৪০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১১.৯০ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৫.৭০ শতাংশ শেয়ার ।

সর্বশেষ পাওয়া সংবাদ