বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
advertisement
শেয়ারবাজার

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে উক্ত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

এছাড়া কোম্পানিটি ২০২৩ সালে বিনিয়োগকারীদের জন্য নগদ ১০ শতাংশ, ২০২২ সালে নগদ ১০ শতাংশ, ২০২১ সালে নগদ ২ শতাংশ ও ৮ শতাংশ স্টক, ২০২০ সালে নগদ ৫ শতাংশ ও ৫ শতাংশ স্টক ও ২০১৯ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ।

পর্যবেক্ষনে দেখা যায়, ২০১৮ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটির মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার। রিজার্ভে রয়েছে ২৪ কোটি ২৩ লাখ টাকা । কোম্পানিটির মোট শেয়ার ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩০.০৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৭.৮৫ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর কাছে রয়েছে .০৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৫২.০৩ শতাংশ শেয়ার ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ