বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কো¤পানির ১৪ কোটি ৭১ লক্ষ ৯১ হাজার ৫১৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫০৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪৫.৭২ পয়েন্ট বেড়ে ৫২২৪.৫৮ ডিএস-৩০ মূল্য সূচক ২১.১৮ পয়েন্ট বেড়ে ১৯২৯.৫০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.২৯ পয়েন্ট বেড়ে ১১৬৬.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, বিএসসি, স্কয়ার ফার্মা, একমি ল্যাব, জিপিএইচ ইস্পাত, সায়হাম কটন, বেক্সিমকো ফার্মা, রবি এক্সিয়াটা, এওএল ও এনআরবি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিএসসি, জিপিএইচ ইস্পাত, জেমীনি সী ফুড, ওরিয়ন ইনফিউশন, এওএল, বিএসসি, রূপালি ব্যাংক, পাইওনিয়র ইন্সুঃ, কনফিডিন্সে সিমেন্ট ও বীকন ফার্মা।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মেঘনা পেট্রলিয়াম, জাহিন স্পিনিং, মিরাকেল ইন্ডাঃ, নিউ লাইন, টুংহাই নিটিং, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., স্ট্যান্ডার্ড সিরামিকস, পিএইচপি মি. ফা-১, প্রিমিয়ার লিজিং ও আরডি ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৯৬৫০১০৫৮৩৯৪.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ