শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০৫টি কোম্পানির ১৬ কোটি ৩২ লক্ষ ৯৩ হাজার ১৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৮৩ কোটি ৪ লাখ ৭৩ হাজার ১৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ০.১৫ পয়েন্ট কমে ৫১৬৬.৮৩ ডিএস-৩০ মূল্য সূচক ০.৪৩ পয়েন্ট কমে ১৯০৩.৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৪২ পয়েন্ট বেড়ে ১১৫৪.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সায়হাম কটন, বেক্সিকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুড, এশিয়াটিক ল্যাবঃ, ড্রাগন সোয়েটার, নিউ লাইন, এনআরবি ব্যাংক, আইসবি ও ব্র্যাক ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সায়হাম টেক্স, সায়হাম কটন, তাক্কাফুল ইন্সুঃ, প্যারামাউন্ট টেক্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং, ক্রিস্টাল ইন্সুঃ, আইসিবি এমপ্লয়ী প্রভিডেন্ট মি. ফা-১, ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা.১, মেঘনা ইন্সুঃ ও ফিনিক্স ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আলিফ ইন্ডাঃ, এমারেল্ড অয়েল, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদাস পিপি, তৌফিকা ফুড, রূপালি লাইফ ইন্সুঃ, সিনোবাংলা ইন্ডাঃ, মুন্নু সিরামিকস, প্রাইম ফাঃ ফার্স্ট মি. ফা ও জেনেক্স ইনফোসিস।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬১৮৪০৭৫৩৬৫৮১.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ