বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১২ কোটি ৭২ লক্ষ ২৫ হাজার ৫৫৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৭৮ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৪৬৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৪.৮৫ পয়েন্ট কমে ৫১৬৬.৯৮ ডিএস-৩০ মূল্য সূচক ৪.৫৮ পয়েন্ট কমে ১৯০৪.০৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৬৬ পয়েন্ট কমে ১১৫৪.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ড্রাগন সোয়েটার, এনআরবি ব্যাংক, এশিয়াটিক ল্যাবঃ, ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., সাইফ পাওয়ার, ফাইন ফুডস, সেলভো কেমিক্যাল ও বিএসসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সেলভো কেমিক্যাল, এইচ আর টেক্স, ড্রাগন সোয়েটার, সিএনএ টেক্স, বেঙ্গল উইন্ডসোর, ইবিএল ফার্স্ট মি. ফা., এনার্জিপ্যাক পাওয়ার, একমী ফার্মা, ফু-ওয়াং ফুয ও সাইফ পাওয়ার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এমারেল্ড অয়েল, তাক্কাফুল ইন্সুঃ, তমিজউদ্দিন টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., বিআইএফসি, জাহিন টেক্স, আইসিবি এমপ্লয়ী প্রভিডেন্ট মি. ফা-১, স্কিম-১, ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা.১, সিএপিএম বিডিবিএল মি. ফা ও ইউসিবি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭১৯৪৮৬৬৭৬১৬৩৭.৪০।

সর্বশেষ পাওয়া সংবাদ