মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

১২ ডিসেম্বর ম্যাকসন্স স্পিনিংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস এর পর্ষদ সভা আগামী ১২ ডিসেম্বর দুপুর ২:৪৫ মিনেট অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের জন্য অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ডিএসই তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৭ টাকা থেকে ২২.৩০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৭ টাকা আজকের ওপেনিং ছিল ৭ টাকা। এছাড়া লভ্যাংশ পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োকারিদের জন্য ২০২২ সালে নগদ ১০ শতাংশ, ২০২১ সালে নগদ ১১ শতাংশ, ২০২০ সালে নগদ ২ শতাংশ, ২০১৯ সালে নগদ ২ শতাংশ ও ২০১৮ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

শেয়ার সংক্রান্ত পর্যবেক্ষনে দেখা যায়, ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল -৩.৯৩ টাকা, ২০২২ সালে ২.১১ টাকা, ২০২১ সালে ছিল ২.০৭ টাকা, ২০২০ সালে -.৩৭ টাকা ও ২০১৯ সালে .১২ টাকা। এছাড়া ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ ১৬.১১ টাকা, ২০২২ সালে যা ২১.০৫ টাকা, ২০২১ সালে ২০.০৯ টাকা, ২০২০ সালে ১৮.২০ ও ২০১৯ সালে ছিল ১৮.৭২ টাকা।

কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ’জেড’ ক্যাটাগরিতে অবস্থান করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ