শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
শেয়ারবাজার

ফুয়াং ফুডের পর্ষদ সভা ১৫ ডিসেম্বর

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফুওয়াং ফুডের পর্ষদ সভা আগামী ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের জন্য অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ডিএসই তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১০.২০ থেকে ৩৮.৪০ এর মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৩.২০ টাকা আজকের ওপেনিং ছিল ১৩.৫০ টাকা। এছাড়া লভ্যাংশ পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োকারিদের জন্য ২০২৩ সালে নগদ ০.৫ শতাংশ, ২০২০ সালে নগদ ১.৬৫ শতাংশ ও ২০১৯ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

শেয়ার সংক্রান্ত পর্যবেক্ষনে দেখা যায়, ২০২৩ সালে শেয়ার প্রতি আয় ছিল -০.৫৭ টাকা, ২০২২ সালে -২.২৬ টাকা, ২০২১ সালে ছিল ০.০৫ টাকা, ২০২০ সালে ছিল ০.৫০ টাকা ও ২০১৯ সালে ছিল ০.৮০ টাকা। এছাড়া ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ ছিল ২.৪৩ টাকা, ২০২২ সালে যা ৩.১৮ টাকা, ২০২১ সালে ১১.৮৫ টাকা, ২০২০ সালে ১২.০১ ও ২০১৯ সালে ছিল ১১.৭১ টাকা।

কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ’বি’ ক্যাটাগরিতে অবস্থান করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ