বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

শেয়ার কারসাজির দায়ে সোনালী পেপারের ৩ পরিচালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী কমিশনের সময়কালে সংগঠিত শেয়ারবাজারে কারসাজিকারক সোনালী পেপারের তিন পরিচালকসহ মোট পাঁচ ব্যক্তি ও এক ব্রোকার হাউসকে ১ কোটি ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩৪তম কমিশন সভা এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ আগষ্ট ২০২৩ হতে ১৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের প্রত্যেক পরিচালককে ২০ লক্ষ টাকা করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন-সোনালী পেপারের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহফুজা ইউনুস ও পরিচালক মোহাম্মদ জাভেদ নোমান। এই অর্থদন্ড ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধ করতে হবে মর্মেও সিদ্ধান্ত হয়েছে।

তথ্য অনুসারে, Consolidated Customers Account এ ঘাটতির কারণে এএনডব্লিউ সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়াও গত ২৩ নভেম্বর ২০২৩ হতে ১৯ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এর শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মাহফুজা আক্তারকে ১০ লক্ষ টাকা মো: দেওয়ান সালেহীন মাহমুদকে ৪০ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সোনালী পেপারের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস শেয়ারবাজারের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের আনুগত্য পেয়েছেন। এ কারণে ২০২১ সালে কারসাজির এসব ঘটনা উদ্ঘাটিত হলেও শিবলী কমিশন, অর্থাৎ বিএসইসির তৎকালিন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত কোনো ব্যবস্থা না নিয়ে তদন্ত প্রতিবেদন ধামাচাপা দিয়ে রাখেন। ফলে কারসাজির মাধ্যমে কিছু শেয়ারের অস্বাভাবিক দাম বাড়িয়ে বড় অঙ্কের মুনাফা করেও শাস্তির বাইরে থেকে যান তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ