শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে কমেছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৮টি কোম্পানির ১৪ কোটি ১১ লক্ষ ৪ হাজার ৪৩৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৩৫ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ২৩৯টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪১.৫৫ পয়েন্ট কমে ৫১৯৬.৮২ ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৯৬ পয়েন্ট কমে ১৯১১.৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.২৮ পয়েন্ট কমে ১১৬৩.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ৩০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, ড্রাগন সোয়েটার, এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেম, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, এমারেল্ড অয়েল, ওরিয়ন ফার্মা ও নিউ লাইন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- স্টাইল ক্র্যাফট, মুন্নু সিরামিকস, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, ইবিএল ফার্স্ট মি. ফা., এইচআর টেক্স, মেঘনা সিমেন্ট, রিলায়েন্স ইন্সুঃ মি. ফা. ও সিনোবাংলা ইন্ডাঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নিউ লাইন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., গ্রামীণ ওয়ান স্কীম-২, এবিবি ফার্স্ট মি. ফা., এফবিএফ ইনকাম ফান্ড, আইএফআইসি ফার্স্ট মি. ফা., ফার্স্ট ফাইন্যান্স লিঃ, গ্রীণ ডেল্টা মি. ফা ও এলআর গ্লোবাল ফার্স্ট মি. ফা.।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৬৩৭০৪৯৭৬৪৯৬০.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ