শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
শেয়ারবাজার

বন্ড ছেড়ে ৪৫০ কোটি টাকা তুলবে ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক পিএলসি আরও একটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম টিবিএল সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ৪৫০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় বন্ড ইস্যুর এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিএসইসির এক চিঠিতে বিষয়টি ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ট্রাস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে ট্রাস্ট ব্যাংকের সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি শেয়ারে রূপান্তর-অযোগ্য। অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না।

টিবিএল সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ডের ইউনিট সংখ্যা হবে ৯ হাজার। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির রিটার্নের ধরণ হবে ভাসমান। রেফারেন্স সুদের হারের সঙ্গে মার্জিন যোগ করে এর রিটার্নের হার নির্ধারণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ