বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
শেয়ারবাজার

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা ২৭ নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিএসসিপিএলসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও কোম্পানির চেয়ারম্যান ড. মো: মুশফিকুর রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় বিধিবদ্ধ অপরাপর বিষয়ের পাশাপাশি ২০২৩-২০২৪ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারগণের জন্য ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মোঃ জানে আলম, অতিরিক্ত সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ব্রিগেডিয়ার জেনারেল ইকরাম আহমেদ ভূঁইয়া, এএফডব্লিউসি, পিএসসি, বিদ্যুৎ চন্দ্র আইচ, যুগ্মসচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ড. মো. মোস্তফা আকবর, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট, সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, যুগ্মসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, মো. মনিরুজ্জামান, এফসিএ, স্বতন্ত্র পরিচালক, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ