শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
শেয়ারবাজার

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ নভেম্বর) মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার এনআরবি ব্যাংক পিএলসির ২০ কোটি ২০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১৭ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১২ কোটি ৩৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ