বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক : বিদেয়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৪ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৩৯ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৫২ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ৭৬ লাখ টাকা, ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪ কোটি ৪৯ লাখ টাকা, এমজেএল বাংলাদেশ পিএলসি ১৪ কোটি ৯ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ১২ কোটি ১৩ লাখ টাকা, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ৬ লাখ টাকা, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১০ কোটি ২৯ লাখ টাকা, বিচ হ্যাচারি লিমিটেডের ১০ কোটি ১৪ লাখ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ