পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার টেক্সটাইলস পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ (ক্যাশ) লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ সুপারিশ করেছে।
রোববার (২৫ অক্টোবর৬) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) consolidated বা সমন্বিতভাবে ৪.৫০ টাকা হয়েছে, যা আগের বছর ছিল ৭.২৪ টাকা। এছাড়া গত ৩০ জুন, ২০২৬ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV per share) দাঁড়িয়েছে ৫৭.১৬ টাকা। আর শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) হয়েছে ৮.৭১ টাকা, যা আগের বছর ৫.২৫ টাকা ছিল।
এজিএম ও রেকর্ড তারিখ:
কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী ১৫ ডিসেম্বর, ২০২৬ তারিখে সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রাপ্তির জন্য শেয়ারহোল্ডার নির্ধারণের রেকর্ড তারিখ (Record Date) নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর, ২০২৬।
এছাড়া কোম্পানির ভবিষ্যতের ব্যবসায়িক সম্প্রসারণ, বিএমআরই (BMRE), ক্যাপিটাল মেশিনারি এবং জমি ক্রয়ের জন্য ৬০ কোটি টাকা অনুমোদন করেছে পর্ষদ। বিইএফটিএন (BEFTN)-এর মাধ্যমে লভ্যাংশ সরাসরি শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে বিও (BO) আইডির সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, রাউটিং নম্বর এবং অন্যান্য তথ্য দ্রুত আপডেট করার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানানো হয়েছে।