রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

ওয়েবসাইট এখন স্বাভাবিক: বিএসইসি মুখপাত্র

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হ্যাক হওয়া ওয়েবসাইট এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। সোমবার (৫ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে বিএসইসির ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। তবে বিএসিইসির আইটি টিম দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এখন ওয়েবসাইট স্বাভাবিক আছে। তবে হ্যাকাররা ওয়েবসাইট পুরোপুরি হ্যাক করতে পারেনি। তারা ওয়েবসাইটটির কোনো ক্ষতি করতে পারেনি।

জানা গেছে, সোমবার রাতে বিএসইসির ওয়েবসাইট www.sec.gov.bd তে গেলে তা হ্যাক হয়ে যায়। রাতে ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায় হ্যাকড বাই স্টুডেন্ট সম্বলিত একটি ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। আর সেই ছবিটি চলমান আন্দোলনকারী শিক্ষার্থীদের।

ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের চলমান ১ দফা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের একটি পক্ষ বিএসইসির ওয়েবসাইটটি হ্যাক করে থাকতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ