সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ২১ কোটি ৩ লক্ষ ৩৪ হাজার ৪৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৬৪ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ১৩৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬১.৬৭ পয়েন্ট কমে ৫৫০৬.৭৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৭৭ পয়েন্ট কমে ১৯৪২.৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৯৫ পয়েন্ট কমে ১২০৭.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- সী পার্ল, স্যালভো কেমিক্যাল, অরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুড, আলিফ ইন্ডাঃ, আফতাব অটোস, ওআইম্যাক্স, গ্লোবাল হেভী কেমিক্যাল, সানলাইফ ইন্সুঃ ও দেশবন্ধু পলিমার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্লোবাল হেভী কেমিক্যাল, স্যালভো কেমিক্যাল, ওআইম্যাক্স, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আফতাব অটোস, দেশবন্ধু পলিমার, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক মি. ফা., ডেফোডিল কম্পিউটার ও প্রগতি লাইফ ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিবিএস কেবলস, লিন্ডে বিডি, ডেল্টা লাইফ ইন্সঃ, আমরা টেক, ইস্টার্ন হাউজিং, গ্রীন ডেল্টা ইন্সুঃ, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ইন্সুঃ, বেক্সিমকো ফার্মা ও প্রাইম টেক্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬৩৬৫২৬৩৪৪১৩৬.৪০।

সর্বশেষ পাওয়া সংবাদ