বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে বিবিএস কেবলস

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৩৪৩টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে বিবিএস কেবলস পিএলসির।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিনডে বাংলাদেশের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩৫ টাকা ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ২ টাকা ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা টেকনোলজিসের ২.৯৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ২.৯৮ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ২.৯৮ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২.৯৭ শতাংশ এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের ২.৯৭ শতাংশ দর কমেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ