সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যাল

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৩৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুলাই) গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সালভো কেমিক্যালের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। আর ৬ দশমিক ০৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড।

বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আফতাব অটো, দেশবন্ধু পলিমার, আইসিবি সোনালী ব্যাংক ফান্ড, ড্যাফোডিল কম্পিউটার্স এবং প্রগতি লাইফ।

সর্বশেষ পাওয়া সংবাদ