সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে পূরবী জেনারেল ইন্সুরেন্স


পুঁজিবাজার ডেস্ক :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২৬৬টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।

আজ বুধবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ৩৬ টাকা ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লিনডে বাংলাদেশ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইটি কনসালন্টসের ২.৯৯ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ২.৯৮ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ, বিডি থাই ফুডের ২.৯৮ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২.৯৭ শতাংশ দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ