বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে রূপালী লাইফ ইন্সুরেন্স

পুঁজি বাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৯ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১১১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ টাকা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ২.৯৪ শতাংশ।

আর ২০ পয়সা বা ২.৯৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শামপুর সুগার মিলসের ২.৮৯ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ২.৮৮ শতাংশ, আইসিবি ইসলামীক ব্যাংকের ২.৮৫ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ২.৮১ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ২.৭৩ শতাংশ, সী পার্ল হোটেলের ২.৭০ শতাংশ এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৭০ শতাংশ দর কমেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ