বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

মার্কিন দূতাবাস প্রতিনিধি দলের সঙ্গে বিএসইসির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে ও কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম ও পরিচালক ফারহানা ফারুকী এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বিনিয়োগের ক্ষেত্রে সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সম্ভাবনাময় পুঁজিবাজারে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের উৎসাহিতকরণ ও তাদের পোর্টফোলিও বিনিয়োগের বৃদ্ধি নিশ্চিতে করণীয় সম্পর্কে এ সময় আলোচনা হয়। সম্ভাবনাময় খাতগুলোর সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য জনপ্রিয় বিনিয়োগ গন্তব্যে পরিণত করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যিব অংশীদারত্বকে আরো গতিশীল করার বিষয়ে দুই পক্ষ একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল বাংলাদেশে একটি প্রাণবন্ত, গতিশীল ও স্বচ্ছ পুঁজিবাজার সৃষ্টিতে প্রযুক্তিগত উন্নয়ন, বিশেষ করে সাইবার নিরাপত্তা ঝুঁকি প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এ সময় সামনের বছর বিএসইসি ও বিডার যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রে আরেকটি রোড শো আয়োজনের বিষয়ে আলোচনা হয়। সভায় ডিএসইর প্রযুক্তিগত উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নাসডাক টেকনোলজি এবি বা নাসডাক ওএমএক্স গ্রুপের সহায়তায় পরিচালিত কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া দেশের পুঁজিবাজারের আধুনিকায়ন ও সাইবার নিরাপত্তা ঝুঁকি প্রশমনে আগামীতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে বৈঠকের বিষয়টি সভায় নির্দিষ্ট করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ