বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

ডিবিএ-এফবিসিসিআই পুঁজিবাজার উন্নয়নে যৌথভাবে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করবে পুঁজিবাজার স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রোববার (১০ সেপ্টেম্বর) এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সভাপতি রিচার্ড ডি রোজারিওর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

এ সময় উভয় সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ডিবিএর সভাপতিসহ প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান। এ সময় দেশের শিল্প তথা অর্থনৈতিক বিকাশে পুঁজিবাজারের গুরুত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। দেশের পুঁজিবাজারে উন্নয়নে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বৈঠকে ডিবিএর সভাপতি রোজারিও দেশের শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পুঁজিবাজারের গুরুত্বের কথা তুলে ধরেন। এ খাতের উন্নয়নে এফবিসিসিআই’র সার্বিক সহযোগিতা আহ্বান করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি, এফবিসিসিআই’র পরিচালকরা, ডিবিএ’র সিনিয়র সহ-সভাপতি মো. সাজিদুল ইসলাম, সহ-সভাপতি মো. সাইফুদ্দিন ও ডিবিএ’র পরিচালকরাসহ অন্যান্য সদস্যরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ