বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

লিগ্যাসি ফুটওয়্যারের ২০ কোটি টাকা সুদ মওকুফ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডকে প্রায় ২০ কোটি টাকার সুদ মওকুফ করেছে । গত ৫ সেপ্টেম্বর রুপালী ব্যাংক থেকে লিগ্যাসি ফুটওয়্যারকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, লিগ্যাসি ফুটওয়্যারের কাছে সুদসহ রূপালী ব্যাংকের পাওনা ছিল ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪১ টাকা। তবে সম্প্রতি সুদের অর্থ (১৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪৩৮ টাকা) মওকুফ করে দিয়েছে ব্যাংকটি।

জানা গেছে, সুদ মওকুফের পর বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারকে পরিশোধ করতে হবে ১১ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩০৩ টাকা। পরিশোধিত মূলধন বৃদ্ধির মাধ্যমে এ অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ