বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র আইপিও ইস্যু করবে বিডি ক্যাপিটাল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেড এবং পোশাক খাতের প্রতিষ্ঠান ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং লিমিটেডের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল; ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র কর্পোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির এসএমই বোর্ডের আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।

মঙ্গলবার বিকেলে (৫ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল’র পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র পক্ষে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ.এল.এম. জিয়াউল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র ডিরেক্টর অপারেশনস জুবায়ের বিন জিয়া রুবাবসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ